বইয়ের মতো ফোল্ডেবল স্মার্টফোন আনছে মটোরোলা

বইয়ের মতো ফোল্ডেবল স্মার্টফোন আনছে মটোরোলা
৬ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৯  

মটোরোলা তাদের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন আনতে যাচ্ছে, যার সম্ভাব্য নাম হতে পারে ‘রেজর ফোল্ড’। সম্প্রতি ফাঁস হওয়া লেনোভোর একটি অভ্যন্তরীণ উপস্থাপনার স্লাইডে এই ডিভাইসটির অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। খবর জিএসএম এরিনা।

জনপ্রিয় তথ্যফাঁসকারী ইভান ব্লাস স্লাইডগুলো প্রকাশ করেন, যেখানে লেনোভো ও মটোরোলার আসন্ন একাধিক পণ্যের পাশাপাশি রেজর ফোল্ডের কথাও উল্লেখ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে, যদিও নির্দিষ্ট কোনো উন্মোচনের তারিখ এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬–এ মটোরোলা ডিভাইসটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রেজর ফোল্ডে থাকবে উজ্জ্বল মানের ডিসপ্লে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার এবং উন্নত ক্যামেরা ব্যবস্থা। যদিও এসব ফিচারের বিস্তারিত এখনো স্পষ্ট নয়, তবু এটি মটোরোলার স্মার্টফোন কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি