সিটি আইটি মেগা ফেয়ারে
টেকনো মেগাবুকের সঙ্গে এয়ারবাডস ও স্মার্ট ওয়াচ উপহার
সিটি আইটি মেগা ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজে বিশেষ অফার, মূল্যছাড় ও উপহার দেয়া হচ্ছে। মেগাবুক সিরিজে রয়েছে চারটি ল্যাপটপ। ল্যাপটপ কিনলেই থাকছে নিশ্চিত ফ্রি গিফট- টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪।
এদের মধ্যে মেগাবুক কে১৫এস ও কে১৬এস ল্যাপাটপের সঙ্গে উপহার হিসেবে দেয়া হচ্ছে টেকনো বাডস ৪। এছাড়াও মেগাবুক টি১৪ এয়ারের সঙ্গে এবং মেগাবুক টি১ ১৫. ৬ ল্যাপটপের সঙ্গে দেয়া হচ্ছে ফ্রি টেকনো ওয়াচ নিও।
রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটির স্টার টেক, রায়ানসসহ যেকোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলেই এই উপহার দেয়া হচ্ছে।
মেগাবুক কে১৫এস এএমডি মডেলটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা। কে১৬এস এএমডি এর মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা। মেগাবুক টি১ ১৫. ৬ বিক্রি হচ্ছে ৮৯ হাজার ৯০০ টাকায় এবং মেগাবুক টি১৪ এয়ার মিলছে ৬৮ হাজার ৫০০ টাকায়।
ডিবিটেক/এসি/ইকে







