ছোট আইএসপি-দের জন্য সুসংবাদ

ছোট আইএসপি-দের জন্য সুসংবাদ
২৪ নভেম্বর, ২০২৫ ০৮:২৮  

২৪ নভেম্বর, সোমবার সাত সকালে দেশের ছোট আইএসপিদের জন্য সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তেয়্যব। 

নতুন টেলিকম নীতিমাল বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে বলে যখন অভিযোগ উঠছে তখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে খসড়া গাইডলাইনে প্রয়োজনীয় সংশোধন আনার কথা জানালেন তিনি। 

ফয়েজ আহমদ তৈয়্যব বললেন, 'সরকার ছোট ছোট আইএসপিগুলোকে সর্বোচ্চ প্রটেকশন দিবে। আপনারা ধৈর্য্য রাখুন, সরকার আপনাদের সাথে আছে।' 

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার আইএসপিগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে দেখে। প্রতিষ্ঠানগুলো অধিক কর্মসংস্থান তৈরি করে বলে এফটিএসপি লাইসেন্সে রেভিনিউ শেয়ারিং,সোশ্যাল অবলিগেশন ফান্ড, বড় আইএসপি'র ফ্রাঞ্চাইজি, ট্রিপল প্লে- এই চার বিষয়ের প্রতিটিতে ছোট আইএসপিদের স্বার্থকে যৌক্তিক ভাবে সুরক্ষা দেয়া হবে। 

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি'র জ্যেষ্ঠ সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, বছর তিনেক আগেই জেলা পর্যায়ের আইএসপিরা নেটওয়ার্ক সম্প্রসারণে ইনভেস্ট করেছে। এখন তাদের সেবার ক্ষেত্র ছোট হয়ে গেলে তারা ঝড়ে পড়ত। নতুন গাইড লাইনে নতুন ডিস্ট্রিক এফটিএসপিদের সুযোগ নিশ্চিত করে তা দ্রুত বাস্তবায়ন করলে দেশের টেলিকম খাত দ্রুত টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে।  একইসঙ্গে প্রান্তিক পর্যায়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।     
ডিবিটেক/এফএম/আইএইচ