আগামী ১২ অক্টোবর ৩টি ভার্সনে বাংলাদেশের বাজারে নিজেদের ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ পরিবেশনের কথা জানিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, হালকা গেমিং কিংবা ফটোগ্রাফির জন্য ৫জি ফোনগুলোতে এআই-সক্ষম ক্রিয়েটিভিটি টুলসে গুরুত্বারোপ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
সূত্র বলছে, ১২ অক্টোবর, দুপুর ১২টায় অভিনেতা সিয়াম ও মেহজাবিনের হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হতে পারে রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি। সেদিন থেকেই শুরু হয়ে ফোনগুলো ১৫ অক্টোবর পর্যন্ত আগাম বায়নার সুযোগ পাবেন বাংলাদেশী মোবাইল প্রেমীরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এআই পার্টি ফোন’ নামে পরিচিত রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই এডিট জিনিসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভয়েস-নির্ভর এই এডিটিং টুলটির মাধ্যমে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই ছবি ও ভিডিও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারী। ভিডিওপ্রেমীদের জন্য রিয়েলমি ১৫ সিরিজে রয়েছে ৪কে ভিডিও ক্যাপচারের সুবিধা। যেখানে রিয়েলমি ১৫ প্রোর ফ্রন্ট ও ব্যাক দুইটি ক্যামেরাতেই পরিচ্ছন্ন ও সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে রেকর্ডিং সুবিধা নিয়ে আসা হয়েছে। নতুন এই সিরিজটিতে মসৃণ ভিজ্যুয়াল ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা নিশ্চিতে ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, প্রো ভার্সনে স্টাইল ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে প্রিমিয়াম ফোরডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। জুড়ে দেয়া হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।