শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে
“সময় এখন আমার” ট্যাগলাইনে বড় পর্দার নতুন স্মার্টফোন আনলো শাওমি। রেডমি ১৫সি মডেলের ফোনে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
২৫ আগস্ট, মঙ্গলবার শাওমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট। স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি।
তারা আরও জানায়, স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে।
নতুন স্মার্টফোন নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি”।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৪৯৯ টাকা।







