জায়ন সেনার হাতে আটকের আগে শহিদুল আলমের ভিডিওবার্তা

জায়ন সেনার হাতে আটকের আগে শহিদুল আলমের ভিডিওবার্তা
৮ অক্টোবর, ২০২৫ ১১:১৮  
৮ অক্টোবর, ২০২৫ ১৯:২০  

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ৮ অক্টোবর, বুধবার আটক হওয়ার কিছুক্ষণ আগেই তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং ভিডিওবার্তা রেকর্ড করেন। তার আগেই তিনি ‘দ্য কনসায়েন্স’ নামের জাহাজে ইসরায়েলি হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন।

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।

এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানিয়েছিল, গাজা অভিমুখে যাত্রার সময় তাদের বহরে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে ‘দ্য কনসায়েন্স’ সহ বেশ কয়েকটি জাহাজ দখল করে নেয় ইসরায়েল।

ফ্লোটিলা জানায়, হামলার সময় ‘দ্য কনসায়েন্স’ নৌকায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। ওই বহরের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

মন্ত্রণালয়ের দাবি, আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল।