বেলজিয়ামে ১.১৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

বেলজিয়ামে ১.১৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন
৮ অক্টোবর, ২০২৫ ১৯:০১  

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ঘোষণা দিয়েছে যে তারা ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে বেলজিয়ামে ১ বিলিয়ন ইউরো (প্রায় ১.১৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। বেলজিয়ান সংবাদপত্র লে'একো এই তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে তারা দেশটির অবকাঠামো উন্নয়ন, বেলজিয়ান ডাক পরিষেবা বিপোস্ট এবং স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে।

অ্যামাজনের বেলজিয়াম ও নেদারল্যান্ডস অঞ্চলের প্রধান ইভা ফাইক্ট বলেন, এই বিনিয়োগের লক্ষ্য বেলজিয়ামে সরবরাহ ব্যবস্থা আরও দক্ষ করা এবং সেইম-ডে ডেলিভারি সেবা চালু করা।

বর্তমানে অ্যামাজনের বেলজিয়ামে প্রায় ৪০০ কর্মী রয়েছে এবং গত দশ বছরে প্রতিষ্ঠানটি দেশটিতে ৮০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি