দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
৩ মার্চ, ২০২৬ ১০:৩৮  

দেশের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজ–এর প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচনের পর ২ মার্চ থেকে বাংলাদেশে প্রি-অর্ডার শুরু হয়। প্রি-অর্ডার চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করলে ১৮ মার্চ আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই ৯ মার্চ থেকে ডিভাইসটি হাতে পেতে শুরু করবেন ক্রেতা। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

স্যামসাং বাংলাদেশ জানিয়েছে গ্যালাক্সি এস২ সিরিজে রয়েছে তিনটি মডেল। এগুলো হলো গ্যালাক্সি এস২৬ আলট্রা, এস২৬ প্লাস ও এস২৬। 

এর মধ্যে গ্যালাক্সি এস২৬ আলট্রা একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২/৫১২ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ২,২৮,৯৯৯ টাকায়। আর ১২/২৫৬ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১,৯৯,৯৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১,৭২,৪৯৯ টাকায়। অন্যদিকে গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ১,২৮,৪৯৯ টাকায়।

ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় আর্থিক সুবিধা। গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে মেমোরি আপগ্রেড অথবা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে। ইএমআই-তে কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে। এস২৬ প্লাস-এ সর্বোচ্চ ১৯,৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ইএমআই-তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা থাকবে। এস২৬ মডেলে মিলবে ৮,৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ইএমআই-তে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। প্রি-অর্ডার করতে আগ্রহীরা http://www.s26preorder.com/  ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।

স্যামসাং দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করেছে। সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।
ডিবিটেক/সিএ/এমইউএম