বিটিআরসির কমিশনার হলেন আবদুর রহমান সরদার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার। ২৪ আগস্ট, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়।
কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস্, এক্সাইজ এন্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে কর্মরত ছিলেন।
সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরোত্তর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বিটিআরসির নবনিযুক্ত কমিশনার এর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।



