ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ

মেট্রো রেলে নিয়োগ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে

মেট্রো রেলে নিয়োগ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে
১৯ আগষ্ট, ২০২৫ ১২:৩৬  
১৯ আগষ্ট, ২০২৫ ১২:৫৫  

মেট্রো রেলের প্রকৌশল নিয়োগ স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ। এছাড়াও বৈষম্যহীন প্রকৌশল কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় ২০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন, ২৫ আগস্ট জেলায় জেলায় প্রশাসকদের কাছে স্বারকলিপিতে ৭ দফা দাবি তুলে ধরা হবে।   

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম হয়ে এই ঘোষণা দেয়া হয়। 

দেশের ৮ লক্ষাধিক প্রকৌশলী ও ৪ লক্ষাধিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘উস্কানি মূলক’ লিফলেট, পোস্টার, বক্তব্য প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় ‘অপ তথ্য’রোধ কল্পে  ১৯ আগস্ট, মঙ্গলবার কাকরাইলের আইডিইবি ভবনের সিইসি কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কমিটির সমন্বয়ক মোঃ কবির হোসেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব আখেরুজ্জামান অভিজ্ঞতার মূল্যয়ণ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সম্ভব নয়। তাই অভিজ্ঞতার মাধ্যমেই উপ-প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী হতে ৩৩ শতাংশ পদায়নের বিধান রয়েছে। কিন্তু বিভাগীয় প্রকৌশলী পদ সৃষ্টি করে এই হার বাস্তবে ১৭ শতাংশে নেমে এসেছে। বিষয়টি অনুধাবন করে এই হার ৫০ শতাংশ করারা পরও আমলাতান্ত্রিক জটিলতায় পদন্নতি না দিয়ে সরাসরি নিয়োগ দিচ্ছে। 

দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে দুই বছর মেয়াদি কোর্স কারিকুলাম প্রণয়ন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের জন্য বিএসসি সনদের দ্বার উন্মোচন করতে হবে।