অ্যাপল ইন্টেলিজেন্সে আসছে জিপিটি-৫
ওপেনএআই তাদের বহুল প্রত্যাশিত জিপিটি-৫ মডেল উন্মোচনের পর অ্যাপল জানিয়েছে, আসন্ন আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬ ও ম্যাকওএস টাহো ২৬ সংস্করণে অ্যাপল ইন্টেলিজেন্সে এই মডেল যুক্ত হবে। আগামী গ্রীষ্মের শেষ দিকে এসব সফটওয়্যার আপডেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। খবর এনগ্যাজেট।
বর্তমানে চ্যাটজিপিটি অ্যাপলের নিজস্ব এআই মডেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহারকারীর সেটিংসে সক্রিয় করলে সিরি জটিল অনুরোধে এটি ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ছবি বা নথি সম্পর্কিত প্রশ্নে সিরি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে। এছাড়া আইফোনের ক্যামেরা কন্ট্রোল ফিচারের সঙ্গেও এর সংযোগ রয়েছে।
ওপেনএআই জানিয়েছে, নতুন “সেইফ কমপ্লিশনস” ফিচারের কারণে জিপিটি-৫ এখন পর্যন্ত তাদের সবচেয়ে নিরাপদ মডেল। এটি সবার জন্য বিনামূল্যে হলেও মাসিক ২০ থেকে ২০০ ডলারের পেইড প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে, যা অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমেও ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি







