বৈশ্বিক এআই সংগঠন গঠনের আহ্বান চীনের
চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় একটি আন্তর্জাতিক “বিশ্ব এআই সহযোগিতা সংগঠন” গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ এআই-কে কয়েকটি দেশ ও কোম্পানির "একচেটিয়া খেলা"তে পরিণত করতে পারে। খবর এনগ্যাজেট।
লি চীনের পক্ষ থেকে ওপেন সোর্স এআই উন্নয়নে উৎসাহ দেওয়ার এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে এই প্রযুক্তি ভাগাভাগি করার অঙ্গীকার করেন।
যদিও তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবে প্রসঙ্গত বলা হয় যে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়াকে চীনের জন্য আলাদা চিপ তৈরি করতে হয়েছে, আর হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো নিজস্ব এআই চিপ তৈরি করছে।
লি বলেন, “বর্তমানে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা খণ্ডখণ্ড ও অসামঞ্জস্যপূর্ণ। আমাদের উচিত সমন্বয় জোরদার করে একটি বৈশ্বিক কাঠামো গঠন করা, যাতে সবাই একমত হতে পারে।”
ডিবিটেক/বিএমটি







