মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় জিডিইউ-তে পাঠদান বন্ধ ঘোষণা, শোক প্রকাশ

মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় জিডিইউ-তে পাঠদান বন্ধ ঘোষণা, শোক প্রকাশ
২২ জুলাই, ২০২৫ ১২:৫৫  
২২ জুলাই, ২০২৫ ১৫:৪৬  

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যুদ্ধবিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে ২২ জুলাই মঙ্গলবার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সটির সকল বিভাগের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সোমবার (২১ জুলাই ২০২৫) এক শোক বার্তায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

শোকবার্তায় উপাচার্য বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ সংশ্লিষ্ট সকলের যে জানমালের ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরাপদ আশ্রয়স্থল—সেখানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।