স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০ এ প্রিয়শপ

স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০ এ প্রিয়শপ
২২ জুলাই, ২০২৫ ১৩:৪১  
২২ জুলাই, ২০২৫ ১৬:৪৮  

স্টার্টআপ হুইলের (২০২৫) শীর্ষ ৩০ এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্টার্টআপ প্রিয়শপ। স্টার্টআপ হুইল ভিয়েতনাম আয়োজিত এশিয়ার অন্যতম স্টার্টআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই অবস্থানে উন্নীত হওয়ার কথা জানাগেছে।

সূত্রমতে, এই প্রতিযোগিতায় প্রিয়শপের সাথে আরও ২৮টি দেশের ২,১৪৪টি স্টার্টআপ অংশ নিয়েছিল।

২২ জুলাই, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,।প্রিয়শপের এই মাইলফলক এর হাত ধরে বাংলাদেশ গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে পেরেছে।

বলা হচ্ছে, মুদি দোকানিদের ইনোভেশনে প্রিয়শপ তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশের শীর্ষ স্টার্টআপগুলোর সাথে টপ ৩০-এ অবস্থান করছে। ছয় মাসের একটি দীর্ঘ প্রতিযোগিতার পর প্রিয়শপকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন এই মাইলফলক এর বিষয়ে বলেন, "এটি প্রিয়শপ টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা লক্ষ লক্ষ মুদি দোকানিদের সাপ্লাই চেইন সহজ তো করছিই এবং এমবেডেড ক্রেডিট এর মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশকে আমরা PriyoShop-এর মাধ্যমে বিশ্বমঞ্চে আরো উঁচু করে তুলে ধরতে পারবো। এই স্বীকৃতি আমাদেরকে বৈশ্বিক পরিসরে পদচিহ্ন তৈরি করতে সাহায্য করছে এবং দেশের তরুণ উদ্যোক্তাদের মনে আন্তর্জাতিক মানের স্টার্টআপ গড়ার অনুপ্রেরণা দেবে।"

প্রিয়শপ তার অগ্রযাত্রায় অবিচল থেকে বাংলাদেশের খুচরা ব্যবসায় রূপান্তর আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের উঠতি উদ্যোক্তাদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে চলেছে। একটি স্থানীয় স্টার্টআপ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির এই ধারাবাহিক যাত্রা প্রমাণ করে যে বাংলাদেশের খুচরা ব্যবসায় খাতে অসীম সম্ভাবনা রয়েছে। এখানে উদ্ভাবনী সমাধান শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী পরিবর্তন আনতে সক্ষম।