প্রযুক্তি বিভ্রাটে আলাস্কা এয়ারলাইন্সের সকল ফ্লাইট স্থগিত

প্রযুক্তি বিভ্রাটে আলাস্কা এয়ারলাইন্সের সকল ফ্লাইট স্থগিত
২১ জুলাই, ২০২৫ ১২:৩৩  
২১ জুলাই, ২০২৫ ১২:৩৩  

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আলাস্কা এয়ারলাইন্স রবিবার এক আইটি বিভ্রাটের কারণে তাদের সকল ফ্লাইট স্থগিত করেছে। সন্ধ্যা ৮টা (প্যাসিফিক সময়) থেকে এ বিভ্রাট শুরু হয়, যা আলাস্কা এবং এর সহযোগী প্রতিষ্ঠান হরাইজন এয়ারের কার্যক্রমকে প্রভাবিত করে। যদিও সমস্যার প্রকৃতি বিস্তারিতভাবে জানানো হয়নি, প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর প্রভাব সারা রাতজুড়ে চলবে। খবর রয়টার্স।

এফএএ জানিয়েছে, আলাস্কার মূল ফ্লাইট ও হরাইজনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে এপ্রিল ২০২৪-এও ওজন ও ভারসাম্য নির্ণায়ক সিস্টেমে সমস্যার কারণে আলাস্কা এয়ারলাইন্সের সম্পূর্ণ বহর স্থগিত হয়েছিল।

বর্তমানে আলাস্কা এয়ারের বহরে রয়েছে ২৩৮টি বোয়িং ৭৩৭ এবং ৮৭টি এমব্রায়ার ১৭৫ উড়োজাহাজ। সম্প্রতি বিমান শিল্পে সাইবার হামলার আশঙ্কাও বেড়েছে। তবে এ বিভ্রাট সাইবার হামলার সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়।

ডিবিটেক/বিএমটি