সাইবার হামলার বিষয়ে সতর্ক করলো মাইক্রোসফট

সাইবার হামলার বিষয়ে সতর্ক করলো মাইক্রোসফট
২১ জুলাই, ২০২৫ ১৩:১২  
২১ জুলাই, ২০২৫ ১৩:১৩  

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহৃত সার্ভার সফটওয়্যারে সক্রিয় সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলাটি অন-প্রিমাইস শেয়ারপয়েন্ট সার্ভারে হয়েছে, তবে ক্লাউডভিত্তিক মাইক্রোসফট ৩৬৫ সেবাগুলো এর বাইরে রয়েছে। খবর রয়টার্স।

এটি একটি “জিরো-ডে” হামলা, যেখানে পূর্বে অজানা একটি দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ চালানো হয়েছে। এতে বিশ্বের বহু সংস্থা ঝুঁকির মুখে রয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই দুর্বলতার ফলে অনুমোদিত আক্রমণকারী নেটওয়ার্কে ‘স্পুফিং’ করতে পারে, অর্থাৎ নিজেকে বিশ্বাসযোগ্য কোনো সত্তা হিসেবে উপস্থাপন করে সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।

এফবিআই জানিয়েছে, তারা হামলার বিষয়ে অবগত এবং তদন্ত করছে। মাইক্রোসফট গ্রাহকদের দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করারও পরামর্শ দিয়েছে।

ডিবিটেক/বিএমটি