টিকটকের জন্য ধনী বিনিয়োগকারী খুঁজে পেয়েছেন ট্রাম্প

টিকটকের জন্য ধনী বিনিয়োগকারী খুঁজে পেয়েছেন ট্রাম্প
৩০ জুন, ২০২৫ ১০:৫১  
৩০ জুন, ২০২৫ ১৫:১০  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি টিকটক কিনতে একটি “খুবই ধনী” ব্যক্তিদের দল খুঁজে পেয়েছেন। এই বিনিয়োগকারীদের নাম প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। রবিবার প্রচারিত “সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো” অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

ট্রাম্প আরও বলেন, এই চুক্তি কার্যকর করতে চীনের অনুমোদনের প্রয়োজন হতে পারে এবং তিনি আশা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তা অনুমোদন করবেন। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প সেপ্টেম্বর ১৭ পর্যন্ত টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা বাইটড্যান্সকে তাদের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা বাড়িয়ে দেন।

এর আগে একটি পরিকল্পনা অনুযায়ী টিকটকের মার্কিন শাখা নতুন একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের কথা ছিল, তবে চীনের আপত্তির কারণে তা স্থগিত হয়। ট্রাম্পের মতে, এই নতুন চুক্তি চীনা অনুমোদন পেলে টিকটক বিক্রি সম্ভব হবে।

ডিবিটেক/বিএমটি