চীনে বিদেশি ব্র্যান্ডের মোবাইল বিক্রিতে ঊর্ধ্বগতি
চীনে বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি এপ্রিল মাসে সামান্য বেড়েছে। চীনের সরকারি-সমর্থিত গবেষণা সংস্থা সিএআইসিটির তথ্য অনুযায়ী, এপ্রিল ২০২৫-এ বিদেশি মোবাইল ফোনের চালান দাঁড়িয়েছে ৩.৫২ মিলিয়ন ইউনিট, যা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি (৩.৫০ মিলিয়ন)। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চীনের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় বিদেশি ব্র্যান্ড অ্যাপল। ফলে দেশটিতে বিদেশি মোবাইল বিক্রির পরিসংখ্যানে অ্যাপলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের বিক্রি ৯% কমে যাওয়ার পর এপ্রিলের এই সামান্য বৃদ্ধিকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনা ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যাপল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ ২,৫৩০ ইউয়ান (প্রায় ৩৫১ ডলার) পর্যন্ত ছাড় দিচ্ছে নতুন আইফোন ১৬ মডেলগুলোতে।
ডিবিটেক/বিএমটি



