ফের বিভ্রাটের কবলে ইলন মাস্কের ‘এক্স’
শুক্রবার ফের বিভ্রাটের মুখে পড়ে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)। ডাউনডিটেক্টরের মতো সাইটে এবং ব্যবহারকারীদের সরাসরি অভিযোগে জানা গেছে, বিকেল ৪টার কিছু আগে থেকে সমস্যাটি শুরু হয়। খবর টেকক্রাঞ্চ।
টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যাপ ও ওয়েবসাইট খুললেও ফর ইউ ফিডসহ অনেক গুরুত্বপূর্ণ ফিচার কাজ করছিল না। অনেকেই অভিযোগ করেন যে ছবি লোড হচ্ছিল না, এক্সমানি কাজ করছিল না, পোস্ট প্রকাশ হচ্ছিল না এবং সার্চ অপশনও নিষ্ক্রিয় ছিল।
বিভ্রাটটি স্থায়ী না হলেও কিছু ব্যবহারকারী বলছেন, মোবাইল অ্যাপে কিছু ফিচার কাজ করছিল আবার ডেস্কটপে তা বন্ধ ছিল। এ সময় এক্স ডেভেলপার এপিআই ভি২ এর অবস্থাও ছিল দুর্বল।
মাত্র এক সপ্তাহ আগেই, ২২ মে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে নানা সমস্যায় পড়েছিল এক্স। এবার বিভ্রাট শুরু হওয়ার আগেই এক্স পরীক্ষামূলকভাবে চালু করেছিল নতুন এক্সচ্যাট ডিএম ফিচার। ধারণা করা হচ্ছে, নতুন এই আপডেটই সাময়িক অস্থিরতা সৃষ্টি করেছে। তবে মাস্কের মালিকানার পর থেকে কোম্পানি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেয় না।
ডিবিটেক/বিএমটি







