প্রাইম-বিডিএফডিএস চুক্তি সই

প্রাইম-বিডিএফডিএস চুক্তি সই
২৬ এপ্রিল, ২০২৫ ১৩:৪৯  
২৬ এপ্রিল, ২০২৫ ১৮:২৭  

দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা নিয়ে ফ্রিল্যান্সারদের বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএফডিএস) সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রাইম ব্যাংক। চুক্তির অধীনে  প্রাইম ব্যাংকের কন্টাক্ট সেন্টারে বিডিএফডিএস সদস্যদের জন্য একটি নির্ধারিত আইভিআর লাইন চালু করা হয়েছে, যা ব্যাংকিং ও সেবার বিষয়ে যেকোনো তথ্য বা জিজ্ঞাসা দ্রুত সমাধানে সহায়তা করবে।

রাজধানী ঢাকায় গুলশানে অবস্থিত ব্যাংকটির কর্পোরেট অফিসে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষতির হয়েছে। 

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিডিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মাসুদুল গনি, বিডিএফডিএস-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয় এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ চালু করবে, যেখানে থাকবে ফ্রিল্যান্সারদের জন্য প্রথম বছর ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনও মেইনটেনেন্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।

এছাড়াও এই অ্যাকাউন্টের সাথে আকর্ষণীয় সুদ হার, প্রথম চেকবই ও ডেবিট কার্ড ফ্রি এবং জীবন বীমা কভারেজের সুবিধা থাকবে। এছাড়াও বিডিএফডিএস-এর সদস্যদের জন্য প্রাইম ব্যাংক নির্ধারিত কিছু শাখায় (যেমন: আইবিবি দিলকুশা, মিরপুর-১, উত্তরা, রাজশাহী, আইবিবি ওআর নিজাম রোড, আগ্রাবাদ এবং সিলেট ব্রাঞ্চ) বিশেষ সার্ভিস ডেস্ক স্থাপন করবে, যা সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা নিশ্চিত করবে।