বাবার যত্নে বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
বাবা দিবসকে উপলক্ষ করে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক ঘোষণা করা হয়েছে। সেইসাথে বিকাশ অ্যাপে থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্সুরেন্স প্ল্যান কেনাতেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক।
এছাড়াও মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ার সহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
আর এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটাল-এর নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।







