লাইট ক্যাবল নেটওয়ার্ক পরিকল্পনা থেকে হংকংকে বাদ দিয়েছে ফেসবুক-গুগল

১ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪৯  
মার্কিন সরকার আশঙ্কা প্রকাশ করার পর লস এঞ্জেলেস এবং হংকং-এর মধ্যে সমুদ্রর তলদেশ দিয়ে ডাটা ক্যাবল স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়েছে ফেসবুক ও গুগল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ তৈরিতে এই লাইট ক্যাবল নেটওয়ার্ক প্রকল্পটি হাতে নেয়া হয়। পরিকল্পনায় একটু রদ-বদল করে মার্কিন যোগাযোগ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে নতুন পরিকল্পনা। এতে হংকংকে বাদ দিয়ে শুধুমাত্র ফিলিপাইন এবং তাইওয়ানের সাথে সংযোগ স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই পথে ইতোমধ্যেই ১২ হাজার ৮০০ কিলোমিটার (৮ হাজার মাইল) লম্বা ক্যাবল স্থাপন করা হয়েছে। তবে এটি সংযোগ পথটি পরিচালনার জন্য মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) অনুমতি প্রয়োজন। গত ২০১৬ সালে প্রথম বারের মতো এই প্রকল্পের ঘোষণা দেয়া হয়। সে সময় গুগল বলেছিল, এই ক্যাবলটি হংকং-এর জন্য যথেষ্ট ক্ষমতা প্রদান করবে যাতে লস এঞ্জেলেসের সাথে ৮০ মিলিয়ন সমসাময়িক এইচডি ভিডিও কনফারেন্স কল করা যায়। প্যাসিফিক লাইট ডাটা কোম্পানির মাধ্যমে ক্যাবল স্থাপনে সহযোগিতা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রস্তাবিত হং ল্যান্ডিং স্টেশনটি চীনের ডঃ পেং গ্রুপের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হত। তবে গত জুনেচীনা গোয়েন্দা এবং নিরাপত্তা সেবার সাথে সম্পর্কের কথা উল্লেখ করে ডঃ পেং-এর সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি। এ বিষয়ে গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "আমরা নিশ্চিত করতে পারি যে পিএলসিএন কেবল সিস্টেমের জন্য মূল আবেদন প্রত্যাহার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র-তাইওয়ান এবং ইউএস-ফিলিপাইনের জন্য একটি সংশোধিত আবেদন জমা দেওয়া হয়েছে। আমরা সমুদ্রের তলদেশে ল্যান্ডিং লাইসেন্স পেতে প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি।