ঋণ সুবিধা নিয়ে হেল্পডেস্ক খুলেছে বাক্কো

২৭ জুলাই, ২০২০ ০৮:২৭  
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি বিপিও শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিত করতে সরকার ঘোষিত ঋণ সুবিধা গ্রহণে সদস্যদের অভিযোগ গ্রহণ ও পরামর্শ দিতে হেল্পডেস্ক খুলেছে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। হেল্পডেস্ক নম্বরটি হলো ০৯৬১২৬৬২২৬৬। সোমবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এফবিসিসিআই এর পদক্ষেপের সাথে একজোট হয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার তাগিদে জরুরী তথ্যসেবা ডেস্কটি স্থাপন করা হয়েছে।  বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে খুব সহজেই ওয়ান স্টপ সার্ভিস পাবেন।