খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত
ঢাকা: খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকর করতে ৫টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণগ্রহীতা ও ঋণদাতা ব্যাংকের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যাবে। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য […] The post খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকর করতে ৫টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণগ্রহীতা ও ঋণদাতা ব্যাংকের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যাবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ২০ আগস্ট জারি করা বিআরপিডি-২ সার্কুলার নম্বর ৪-এর আওতায় ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে মোট ২৩টি প্রতিষ্ঠান আবেদন করে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন করে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।
সার্কুলারে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বিরোধপূর্ণ পক্ষ এবং তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।
ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে। এ ছাড়া অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এ পদ্ধতি কার্যকর হলে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।
মধ্যস্থতা কার্যক্রমের পরিধি বাড়াতে এবং তালিকায় আরও বেশি যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের তালিকাভুক্তি কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
The post খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





