রাজধানীতে পশুর ‘র্যাম্প ওয়াক’
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী (২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬) ‘ষাঁড় প্রদর্শনী’ ও ‘র্যাম্প ওয়াক’। মেলার তিন দিনই নির্ধারিত মাঠে দেশের বিভিন্ন খামার থেকে আনা দেশি-বিদেশি উন্নত জাতের বড় আকারের গরু, মহিষ, ছাগল, দুম্বা এবং সৌখিন পাখি নিয়ে খামারিরা র্যাম্প ওয়াক করেন। প্রদর্শনীতে ব্রাহমা, […] The post রাজধানীতে পশুর ‘র্যাম্প ওয়াক’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী (২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬) ‘ষাঁড় প্রদর্শনী’ ও ‘র্যাম্প ওয়াক’। মেলার তিন দিনই নির্ধারিত মাঠে দেশের বিভিন্ন খামার থেকে আনা দেশি-বিদেশি উন্নত জাতের বড় আকারের গরু, মহিষ, ছাগল, দুম্বা এবং সৌখিন পাখি নিয়ে খামারিরা র্যাম্প ওয়াক করেন। প্রদর্শনীতে ব্রাহমা, ফ্রিজিয়ান, শাহীওয়াল এবং দেশি উন্নত জাতের বিশাল ওজনের ষাঁড় দেখা গেছে। তেমনি দেখা গেছে ম্যাকাওয়ের মতো বিরল প্রজাতির পাখিও। এই পাখির সঙ্গে অনেকে ছবিও তুলেছেন। মেলায় প্রদর্শিত কিছু বিশেষ ষাঁড়ের দাম ১২ লাখ টাকা বা তারও বেশি হাঁকা হয়েছে। মাংসল দেহ, বিশাল শিং এবং আকর্ষণীয় গড়নের কারণে এই ষাঁড়গুলো দেখতে ও ছবি তুলতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘুরে ‘ষাঁড় প্রদর্শনী’ ও ‘র্যাম্প ওয়াক’র ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

The post রাজধানীতে পশুর ‘র্যাম্প ওয়াক’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





