ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার নতুন মোড়
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। ঘটনার প্রায় দুই মাস পর ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন বাংলাদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছে এবং সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছে ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর প্রতিবেদনের পর বিষয়টি বাংলাদেশ ও প্রবাসী […] The post ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার নতুন মোড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। ঘটনার প্রায় দুই মাস পর ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন বাংলাদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছে এবং সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছে ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর প্রতিবেদনের পর বিষয়টি বাংলাদেশ ও প্রবাসী মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
গত সেপ্টেম্বরে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। উৎসবের ব্যস্ততা ও প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শেষে লিদো দ্বীপ থেকে ভেনিসের মেস্ত্রে এলাকায় নিজের ভাইয়ের বাসায় ফেরেন তিনি। সেখানে ভাই, ভাবি ও ছোট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হলে একদল ব্যক্তি তাদের ঘিরে ধরেন বলে অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় দশজন ব্যক্তির ওই দলটি কটু মন্তব্য ও হুমকির পাশাপাশি তার দিকে ডিম ছুড়ে মারে এবং গায়ে পানি ও কোকাকোলা ঢেলে দেয়। এমনকি তার মুঠোফোন কেড়ে নিয়ে সেটি দিয়ে আঘাত করার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটে, যেখানে স্বজনরা তাকে আগলে রাখার চেষ্টা করেন।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যুক্ত হয়ে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেন বাঁধন। বিদেশের মাটিতে একজন শিল্পী ও তার পরিবারের ওপর এমন আচরণে সংস্কৃতি অঙ্গনেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাঁধন নিজেও জড়িতদের শনাক্ত করতে ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে ভেনিস পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশের বিশেষ শাখা ডিআইজিওএস ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার কাজ এগিয়ে নেয়।
তদন্তের ধারাবাহিকতায় ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার নামে তিন বাংলাদেশিকে ভেনিসের পুলিশ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় একজন বাংলাদেশি দোভাষী উপস্থিত ছিলেন এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হলেও ব্যবহৃত মুঠোফোনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ভেনিসের প্রসিকিউটর কার্যালয়ের তল্লাশির নির্দেশ এবং বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে অবহিত করার খবরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির আইনি প্রক্রিয়ার বিধিবিধানের কারণে তদন্তের খুঁটিনাটি এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে সংস্কৃতিমনা দর্শক ও অনুরাগীরা আশা করছেন আইনি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং বিদেশে শিল্পীদের নিরাপত্তা ও মর্যাদা আরও সুরক্ষিত থাকবে।
The post ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার নতুন মোড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





