জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম

কয়েক দিনের জন্য ছুটিতে যাচ্ছেন? কর্মস্থল থেকে দূরে থাকলেও আপনার জি-মেইলে আসতে পারে জরুরি ই-মেইল। কিন্তু ছুটির সময় বারবার ইনবক্স খুলে সবার মেসেজের উত্তর দেওয়া নিশ্চয়ই বিরক্তিকর। আবার আপনার কাছ থেকে উত্তর না পেয়ে কেউ যেন অপেক্ষায় না থাকেন, সে ব্যবস্থাও রয়েছে জি-মেইলে। গুগলের ই-মেইল সেবায় থাকা ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ সুবিধা ব্যবহার করলে আপনার অনুপস্থিতিতে আসা […] The post জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম
২৯ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

কয়েক দিনের জন্য ছুটিতে যাচ্ছেন? কর্মস্থল থেকে দূরে থাকলেও আপনার জি-মেইলে আসতে পারে জরুরি ই-মেইল। কিন্তু ছুটির সময় বারবার ইনবক্স খুলে সবার মেসেজের উত্তর দেওয়া নিশ্চয়ই বিরক্তিকর। আবার আপনার কাছ থেকে উত্তর না পেয়ে কেউ যেন অপেক্ষায় না থাকেন, সে ব্যবস্থাও রয়েছে জি-মেইলে।

গুগলের ই-মেইল সেবায় থাকা ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ সুবিধা ব্যবহার করলে আপনার অনুপস্থিতিতে আসা ই-মেইলের জবাব স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যায়। আগে থেকেই একটি বার্তা লিখে রাখার পাশাপাশি ছুটি শুরুর ও শেষের তারিখও নির্ধারণ করে দেওয়া যায়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ ই-মেইল পাঠালে তিনি আপনার তৈরি করা উত্তরটি পেয়ে যাবেন। কম্পিউটার কিংবা অ্যান্ড্রয়েড ও আইফোন, সব মাধ্যম থেকেই এই সুবিধা চালু করা সম্ভব। আসুন জেনে নেই পদ্ধতিগুলো…

কম্পিউটার থেকে জি-মেইলে অটোমেটিক রিপ্লাই চালু করবেন যেভাবে

প্রথমে কম্পিউটারের ব্রাউজার থেকে জি-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন।

স্ক্রিনের ওপরের ডান দিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করুন।

এরপর ‘সি অল সেটিংস’ নির্বাচন করে ‘জেনারেল’ ট্যাবে যান।

পেজটি নিচের দিকে স্ক্রল করলে ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনটি পাবেন। সেখানে ‘ভ্যাকেশন রেস্পন্ডার অন’ নির্বাচন করুন।

ছুটির তারিখ ও স্বয়ংক্রিয় বার্তা নির্ধারণ করুন

ভ্যাকেশন রেস্পন্ডার চালু করার পর কয়েকটি তথ্য দিতে হবে:

স্টার্ট ডেট: যেদিন থেকে ছুটি শুরু হবে, সেই তারিখ দিন।

এন্ড ডেট: যেদিন ছুটি শেষ হবে, সেটি নির্ধারণ করুন।

সাবজেক্ট: স্বয়ংক্রিয় ই-মেইলের বিষয় লিখুন।

মেসেজ: আপনি কত দিনের জন্য অনুপস্থিত থাকবেন এবং কবে কাজে ফিরবেন, তা সংক্ষেপে জানান।

চাইলে শুধু আপনার কন্টাক্টস-এ থাকা ব্যক্তিদের কাছেই স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর বিকল্প নির্বাচন করতে পারেন। সব তথ্য দেওয়া হয়ে গেলে পেজের নিচে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ ক্লিক করুন। নির্ধারিত সময় অনুযায়ী জি-মেইল নিজে থেকেই উত্তর পাঠাবে।

অ্যান্ড্রয়েড ফোনে চালু করার নিয়ম

অ্যান্ড্রয়েড ফোনের জি-মেইল অ্যাপ থেকেও সহজেই ভ্যাকেশন রেস্পন্ডার চালু করা যায়।

জি-মেইল অ্যাপ খুলে ওপরের বাঁ দিকে থাকা মেন্যুতে ট্যাপ করুন।

এরপর সেটিংস-এ গিয়ে যে ই-মেইল অ্যাকাউন্টে সুবিধাটি চালু করতে চান, সেটি নির্বাচন করুন।

তালিকা থেকে ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনে যান।

সুইচটি অন করে ছুটির শুরু ও শেষের তারিখ নির্ধারণ করুন।

সাবজেক্ট এবং মেসেজ-এর ঘরে প্রয়োজনীয় তথ্য লিখুন। চাইলে শুধু কন্টাক্টস-এ থাকা ব্যক্তিদের উত্তর পাঠানোর অপশনও বেছে নিতে পারবেন।

সবশেষে ‘ডান’ ট্যাপ করলেই সেটিংস সংরক্ষিত হবে।

আইফোন বা আইপ্যাডে যেভাবে চালু করবেন

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরাও জি-মেইল অ্যাপের মাধ্যমে একই সুবিধা নিতে পারবেন…

প্রথমে জি-মেইল অ্যাপ খুলুন।

মেন্যু থেকে সেটিংস-এ প্রবেশ করুন।

‘কম্পোজ অ্যান্ড রিপ্লাই’ বিভাগের মধ্যে ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনটি খুঁজে নিন।

সেটি অন করে ছুটির তারিখ, ই-মেইলের সাবজেক্ট এবং মেসেজ লিখুন।

চাইলে শুধু পরিচিত কন্টাক্টস-এ থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয় উত্তর পাঠানোর বিকল্প নির্বাচন করুন।

সব তথ্য দেয়া হলে ওপরে থাকা ‘সেভ’ ট্যাপ করুন।

ছুটি শেষে অটোমেটিক রিপ্লাই বন্ধ করবেন যেভাবে

ছুটি শেষ হওয়ার পর কাজে ফিরলে ভ্যাকেশন রেস্পন্ডার বন্ধ করে দেওয়া ভালো। কম্পিউটারে জি-মেইল খুললে স্বয়ংক্রিয় উত্তর চালু থাকার একটি ব্যানার দেখা যায়। সেখান থেকে ‘এন্ড নাও’ নির্বাচন করলেই সুবিধাটি বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড বা আইফোনের জি-মেইল অ্যাপে সেটিংস থেকে সংশ্লিষ্ট ই-মেইল অ্যাকাউন্টের ‘ভ্যাকেশন রেস্পন্ডার’ অপশনে গিয়ে সুইচটি অফ করে দিন।

জি-মেইলের এই সুবিধা ব্যবহার করলে ছুটির সময় বারবার ইনবক্স পরীক্ষা করার প্রয়োজন কমবে। একই সঙ্গে আপনার অনুপস্থিতির বিষয়টি ই-মেইল পাঠানো ব্যক্তিদের জানানোও সহজ হবে। তাই ছুটিতে যাওয়ার আগে কয়েক মিনিট সময় নিয়ে ফিচারটি চালু করে রাখতে পারেন।

The post জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.