কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রুমা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন এলাকায় […] The post কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রুমা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশ।
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার রুমা খাতুন উপজেলার বড় খাটামারী এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
অভিযানের সময় ওই বাসার আরেকটি কক্ষ থেকে মাদক সেবনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজনের সহায়তায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, রুমা খাতুন ও তার স্বামী ওই বাসা ভাড়া নিয়ে মাদক মজুত করতেন। সীমান্ত থেকে সংগ্রহ করা গাঁজা ও ইয়াবা সেখানে জমা রেখে পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। তবে এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানায়নি পুলিশ।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
The post কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





