নীলফামারীতে ককটেল সদৃশ ৪ বস্তু উদ্ধার

নীলফামারী: শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকালের দিকে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। […] The post নীলফামারীতে ককটেল সদৃশ ৪ বস্তু উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নীলফামারীতে ককটেল সদৃশ ৪ বস্তু উদ্ধার
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

নীলফামারী: শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকালের দিকে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে নীলফামারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরক সদৃশ সামগ্রী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলোর প্রকৃত পরিচয় শনাক্তে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছে পুলিশ।

এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

The post নীলফামারীতে ককটেল সদৃশ ৪ বস্তু উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.