‘সরকার চাইলে ৫ মিনিটেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত করতে পারতো’

রাজবাড়ী: গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি শান্ত করতে পারতো বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, নেতা-কর্মী হত্যাকাণ্ডের পরও প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, যাতে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি […] The post ‘সরকার চাইলে ৫ মিনিটেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত করতে পারতো’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘সরকার চাইলে ৫ মিনিটেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত করতে পারতো’
২৯ নভেম্বর, ২০২৬ ০০:০০  

রাজবাড়ী: গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি শান্ত করতে পারতো বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, নেতা-কর্মী হত্যাকাণ্ডের পরও প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, যাতে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের উদ্যোগে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

এ সময় মো. হারুন-অর-রশিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। কোনোভাবেই কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য কিংবা অপতৎপরতা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেন। ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাদের সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তারা।

আগামী ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাসমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের উৎসব পালন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা মাঠে থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

The post ‘সরকার চাইলে ৫ মিনিটেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত করতে পারতো’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.