বিএনপি চোরের দল নয়, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে: কৃষিমন্ত্রী

যশোর: বিএনপি চোরের দল নয়, ভদ্রলোক, গরিব, কৃষক ও শ্রমিকের দল—এমন মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বিএনপি সরকারের আমলেই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি […] The post বিএনপি চোরের দল নয়, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে: কৃষিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিএনপি চোরের দল নয়, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে: কৃষিমন্ত্রী
২৯ নভেম্বর, ২০২৬ ০০:০০  

যশোর: বিএনপি চোরের দল নয়, ভদ্রলোক, গরিব, কৃষক ও শ্রমিকের দল—এমন মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বিএনপি সরকারের আমলেই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি পুনরায় চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্য আন্তরিকভাবে কাজ করছেন।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় অংশ নেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ ভবদহ-সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

The post বিএনপি চোরের দল নয়, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে: কৃষিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.