আদাবরে নাশকতার চেষ্টা, পেট্রোল বোমা ও গান পাউডারসহ আটক ২
ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় নাশকতার চেষ্টাকালে ৬টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ ২ জন দুষ্কৃতকারীকে আটক করেছে এসআরবি-২। সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ভোররাতে এসআরবি-২ নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায় কতিপয় দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী […] The post আদাবরে নাশকতার চেষ্টা, পেট্রোল বোমা ও গান পাউডারসহ আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় নাশকতার চেষ্টাকালে ৬টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ ২ জন দুষ্কৃতকারীকে আটক করেছে এসআরবি-২।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ভোররাতে এসআরবি-২ নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায় কতিপয় দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী রিং রোডে মোটরবাইক নিয়ে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে এসআরবি-২ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল আরোহী মো. মাহবুব হোসেন (২৯) এবং মো. রাশেদ কবিরকে (২৮) ৬টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ আটক করে।
মেজর এম মুবীন রহমান তাপস বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনেই ঠাকুরগাঁও জেলার অধিবাসী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। আটককৃত মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতা সৃষ্টির মামলার আসামি। আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যায় জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গান পাউডারসহ অবস্থান করছিল।
তিনি বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পিসিপিআর যাচাই করে জানা যায়, আসামি মো. মাহবুব হোসেনের নামে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা রয়েছে।
The post আদাবরে নাশকতার চেষ্টা, পেট্রোল বোমা ও গান পাউডারসহ আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





