‘কিং’য়ের আইটেম গানে ঝড় তুললেন শাহরুখ-কারিনা
প্রকাশ্যে এল ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’। কথা ছিল দিন দুয়েক আগে মুক্তি পাওয়ার। তবে শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ চমক নিয়ে হাজির শাহরুখ খান এবং কারিনা কাপুর। শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’য়ের গানে ঝড় তুললেন তারা। যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস। শেষবার ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় […] The post ‘কিং’য়ের আইটেম গানে ঝড় তুললেন শাহরুখ-কারিনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রকাশ্যে এল ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’। কথা ছিল দিন দুয়েক আগে মুক্তি পাওয়ার। তবে শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ চমক নিয়ে হাজির শাহরুখ খান এবং কারিনা কাপুর। শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’য়ের গানে ঝড় তুললেন তারা। যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস।
শেষবার ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন। তারপর পেরিয়ে গিয়েছে পনেরো বছর। এবার বহুপ্রতীক্ষিত ‘কিং’ ছবির গানে মহাচমক দিলেন কারিনা কাপুর খান। যেখানে ডিস্কো থিমের গানে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে উন্মাদনার পারদ চড়ালেন বরাবরের মতো বোল্ড মেজাজে।
সত্তরের দশকে বনি এমের গাওয়া ডিস্কো জঁরের ‘ড্যাডি কুল’ বেজায় হিট করেছিল। ১৯৭৬ সালে বিশ্বখ্যাত পপ-ডিস্কো ব্যান্ড ‘বনি এম’-এর কণ্ঠে মুক্তি পাওয়া ‘ড্যাডি কুল’ গানটি সর্বকালের অন্যতম আইকনিক ও কালজয়ী একটি ডান্স ট্র্যাক। এর দারুণ রিদমিক বেসলাইন, ক্যাচি বিট এবং সহজে মনে রাখার মতো কথাগুলো প্রায় পাঁচ দশক ধরে বিশ্বজুড়ে পার্টি ও পপ সংস্কৃতিতে সমানভাবে জনপ্রিয় হয়ে আছে। এই ক্লাসিক গানের জনপ্রিয়তাকে পুঁজি করে ‘কিং’ সিনেমায় গানের আধুনিক হিন্দি-ইংলিশ অর্থাৎ রিমেক আলোড়ন তুলেছে সোশাল মিডিয়ায়। সঙ্গীত পরিচালক জুটি শচীন-জিগর মূল ডিস্কো বিটটি অক্ষুণ্ণ রেখে এর সঙ্গে বলিউডের আধুনিক পপ সুরের মিশ্রণ ঘটিয়েছেন। গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। ডিসেম্বর মাসের ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘কিং’।
The post ‘কিং’য়ের আইটেম গানে ঝড় তুললেন শাহরুখ-কারিনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





