সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু
৪ জানুয়ারি, ২০২৬ ২০:৩৮  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) চালু করা হয়েছে। ৪ জানুয়ারি (রবিবার) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এটি উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও মানদণ্ড বাস্তবায়নের অংশ হিসেবে এনবিআর এসওসি চালু করেছে। এর লক্ষ্য এসাইকুডা অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাস।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিম শেখ বলেন, এসওসির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনবিআরের একটি বিশেষায়িত দল উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার পরিসরে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম ও অন্যান্য হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

ডিবিটেক/জেএনও/ইকে