থেমে গেলো অ্যান্ডি টেলর-এর গিটারের সুর
আশির দশকের তুমুল জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড ‘ডুরান ডুরান’-এর সাবেক গিটারিস্ট অ্যান্ডি টেলর আর নেই। সোমবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে অ্যান্ডির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী ট্রেসি। নর্থম্বারল্যান্ডে জন্ম নেওয়া অ্যান্ডি টেইলরের সংগীতযাত্রা শুরু হয়েছিল স্বপ্ন আর অদম্য ভালোবাসা থেকে। […] The post থেমে গেলো অ্যান্ডি টেলর-এর গিটারের সুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আশির দশকের তুমুল জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড ‘ডুরান ডুরান’-এর সাবেক গিটারিস্ট অ্যান্ডি টেলর আর নেই। সোমবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে অ্যান্ডির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী ট্রেসি।
নর্থম্বারল্যান্ডে জন্ম নেওয়া অ্যান্ডি টেইলরের সংগীতযাত্রা শুরু হয়েছিল স্বপ্ন আর অদম্য ভালোবাসা থেকে। ১৯৮০ সালে ‘মেলোডি মেকার’ পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখে ‘ডুরান ডুরান’-এ যুক্ত হন তিনি। সে সময় মাত্র ১৯ বছর বয়সী টেলর কভার ব্যান্ড নিয়ে ইউরোপের বিভিন্ন ব্রিটিশ সেনাঘাঁটিতে পারফর্ম করতেন। নর্থ ইস্ট থেকে একটি গিটার আর অটুট বিশ্বাস নিয়ে বার্মিংহামে পা রাখার পর থেকেই বদলে যেতে থাকে তার এবং ব্যান্ডের গল্প।
‘ডুরান ডুরান’-এর সাফল্যের পেছনে অ্যান্ডির গিটারের সুর ও ছন্দ ছিল এক স্বতন্ত্র মাত্রা। ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক আবেগঘন শোকবার্তায় বলা হয়, শুরুর দিন থেকেই অ্যান্ডি তাদের পথচলার অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সংগীতে তিনি এনেছিলেন অদম্য গতি ও নিজস্ব স্বকীয়তা, যা ব্যান্ডের গানগুলোকে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রেখেছে।
তবে সংগীতের ঝলমলে মঞ্চের আড়ালে তাকে লড়তে হয়েছে কঠিন অসুস্থতার বিরুদ্ধে। ২০১৮ সালে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন অ্যান্ডি টেলর। দীর্ঘ সেই লড়াইয়ের কারণে ২০২২ সালের নভেম্বরে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ ‘ডুরান ডুরান’-এর অভিষেক অনুষ্ঠানেও শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তিনি।
মঞ্চের তারকা পরিচয় ছাপিয়ে পরিবারের কাছে অ্যান্ডি ছিলেন একান্ত আপন মানুষ। স্ত্রী ট্রেসির ভাষায়, পৃথিবীর কাছে তিনি ছিলেন অসাধারণ এক গিটারিস্ট, কিন্তু তাদের কাছে ছিলেন সেরা স্বামী, স্নেহময় বাবা এবং গর্বিত দাদা। পরিবারের দৃঢ় স্তম্ভ হয়ে থাকা এই মানুষটি মৃত্যুকালে স্ত্রী ট্রেসি এবং চার সন্তান অ্যান্ড্রু, ইসাবেল, বেথানি ও জর্জিনাকে রেখে গেছেন। তার প্রয়াণে রক সংগীতের ভুবনে নেমে এসেছে শোকের ছায়া, তবে তার গিটারের সুর রয়ে যাবে শ্রোতাদের স্মৃতিতে।
The post থেমে গেলো অ্যান্ডি টেলর-এর গিটারের সুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





