হামে শিশুমৃত্যু: প্রতি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
ঢাকা: দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবীর পল্লব এ রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম […] The post হামে শিশুমৃত্যু: প্রতি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla
ঢাকা: দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবীর পল্লব এ রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। তুলনামূলকভাবে কম আক্রান্তের তথ্য পাওয়া গেছে রংপুর বিভাগে। সর্বশেষ একদিনেই আরও নয় শিশুর মৃত্যুর খবর এসেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারি তথ্যই যদি সঠিক ধরা হয়, তবুও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনাগুলো তদন্তে সরকার কাজ শুরু করেছে।
মৃত্যুর পেছনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
চিকিৎসকদের ভাষ্য, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশু এবং তীব্র গরমে ভাইরাসের দ্রুত বিস্তার এই দুই কারণ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। একই সঙ্গে ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
The post হামে শিশুমৃত্যু: প্রতি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



