যশোরে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ গ্রেফতার

বেনাপোল: যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগোরাটার সময় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার আসামি মোস্তাফিজুর রহমান পলাশ শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, মোস্তাফিজুর রহমান পলাশকে বুধবার (২৫ নভেম্বর) রাত ৭ টার সময় শার্শা থানাধীন তেবাড়িয়া […] The post যশোরে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোরে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ গ্রেফতার
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

বেনাপোল: যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগোরাটার সময় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামি মোস্তাফিজুর রহমান পলাশ শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মোস্তাফিজুর রহমান পলাশকে বুধবার (২৫ নভেম্বর) রাত ৭ টার সময় শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আসামি শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

The post যশোরে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.