বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক
বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলার ৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কক্ষটি থেকে ছয় পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম (কিট) জব্দ করা হয়েছে। আটক কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল […] The post বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলার ৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় কক্ষটি থেকে ছয় পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম (কিট) জব্দ করা হয়েছে।
আটক কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টিএসসির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদক সেবনের খবর পায় প্রশাসন। পরে প্রক্টরের নির্দেশে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে একটি প্রক্টরিয়াল টিম গঠন করা হয়। টিমটি ওই কক্ষে অভিযান চালিয়ে মাহমুদুল কবীর খানকে সেখানে অবস্থানরত অবস্থায় পায়। পরে কক্ষটি তল্লাশি করে ছয় পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাসুদ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, টিএসসির দ্বিতীয় তলার একটি কক্ষে একজন কর্মচারী মাদক সেবন করছেন। প্রক্টর স্যারের নির্দেশে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে প্রক্টরিয়াল টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ওই কর্মচারীকে কক্ষে পাওয়া যায় এবং তল্লাশি করে ছয় পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে আনা হয়। সহকারী প্রক্টর ও উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তার স্বীকারোক্তি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রমের জন্য তাকে পাঠানো হবে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ। ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষাবিষয়ক শাখা-২-এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কাজ করার অনুমতি দেওয়া হয়।
The post বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





