সারা দেশে কমতে পারে রাতের তাপমাত্রা
ঢাকা: সারা দেশে শীতের আমেজ ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে […] The post সারা দেশে কমতে পারে রাতের তাপমাত্রা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সারা দেশে শীতের আমেজ ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে সারা দেশে রাতের বেলায় শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম। সকালের দিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর কিংবা সমুদ্রবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল শুক্রবার ভোর ৬টা ২১ মিনিটে সূর্যোদয় হবে।
The post সারা দেশে কমতে পারে রাতের তাপমাত্রা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





