হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১২ শিশু। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪১২ শিশুর […] The post হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২
২৫ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১২ শিশু।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪১২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৪ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩৩৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫২৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৮ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.