সাত খুন: ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে আসামিদের করা আপিলের শুনানি বৃহস্পতিবারও চলবে। বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস […] The post সাত খুন: ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে আসামিদের করা আপিলের শুনানি বৃহস্পতিবারও চলবে।
বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষেই রাষ্ট্রপক্ষের অবস্থান।
শুনানির অগ্রগতি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এদিন আসামিপক্ষের একজন আইনজীবী কিছু সময় শুনানি করেছেন। সাধারণত বৃহস্পতিবার আপিল বিভাগে অন্যান্য বিষয় শুনানি হলেও বিশেষ বিবেচনায় সাত খুন মামলার শুনানি অব্যাহত থাকবে।
মামলার প্রধান আসামি র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রসঙ্গ তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, ওই জবানবন্দি থেকে স্পষ্ট হয়, জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া তাদের দৃষ্টিতে কোনো অভিযান পরিচালিত হতো না।
তারেক সাঈদের জবানবন্দিতে নাম আসা জিয়াউল আহসান-কে এ মামলায় আসামি না করার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউলকে আসামি করা হয়নি কেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ হলো মামলায় তার নাম ও দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। তাকে আসামি না করায় এ পর্যন্ত সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।
চলমান বিচারিক প্রক্রিয়ায় কোনো ত্রুটি নেই বলেও মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং হাইকোর্ট সেই সাজা বহাল রেখেছেন, সেই মামলার আপিল এখন আপিল বিভাগে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। এ বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনা দেখে ফেলায় পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মোহাম্মদ ইব্রাহিমকেও অপহরণ করা হয়।
তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ।
এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। রায়ে র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পরে হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি এখন আপিল বিভাগে চলছে।
The post সাত খুন: ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





