খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

খুলনা: খুলনার দৌলতপুরে আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আব্দুল হালিম দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল […] The post খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
২৫ নভেম্বর, ২০২৬ ০২:০০  

খুলনা: খুলনার দৌলতপুরে আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে আব্দুল হালিম দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা ও কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

The post খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.