মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুর: জেলার মধুখালীতে বাসের ধাক্কায় মো. মুন্সি হারুন আর সোয়েব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হারুন আর সোয়েব মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আকন্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী- আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মধুখালী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন […] The post মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফরিদপুর: জেলার মধুখালীতে বাসের ধাক্কায় মো. মুন্সি হারুন আর সোয়েব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হারুন আর সোয়েব মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আকন্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী- আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মধুখালী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হারুন। পথে মধুখালী-আরকান্দি ব্রিজের পশ্চিম পাশে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





