রিয়াদে সবচেয়ে উঁচু ভবনে হুতিদের হামলা, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সবচেয়ে উঁচু ভবনে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতিরা। ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনায় ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে দ্বিতীয় হামলা বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রিয়াদের […] The post রিয়াদে সবচেয়ে উঁচু ভবনে হুতিদের হামলা, আহত ১১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রিয়াদে সবচেয়ে উঁচু ভবনে হুতিদের হামলা, আহত ১১
২৪ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সবচেয়ে উঁচু ভবনে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতিরা। ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনায় ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে দ্বিতীয় হামলা বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানায় ১১ জন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি ও চারজন মিশরীয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বেসামরিক মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবারের হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তদন্ত চলছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক কেন্দ্রে এটি দ্বিতীয় হামলা। এর আগে চালানো হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং দেশটির সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষতি’ হয়।

তবে মঙ্গলবারের হামলায় আক্রান্ত ভবনটির নাম সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তিনজন পৃথক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পিআইএফ টাওয়ারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল।

এদিকে চতুর্থ এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, স্পিকার লাগানো একটি গাড়ি থেকে ওই এলাকার পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে রাজধানীর ওপর হামলার আশঙ্কা জানিয়ে মানুষের মুঠোফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। সাম্প্রতিক হামলাগুলোর সময় এ ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গত বৃহস্পতিবারও ভবনটিতে হামলা হয়েছিল।

The post রিয়াদে সবচেয়ে উঁচু ভবনে হুতিদের হামলা, আহত ১১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.