খুলনায় একদিনে ৩ স্থানে গুলি, আতঙ্ক

খুলনা: খুলনায় এক দিনে পৃথক স্থানে ৩টি গুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযাযী, সকাল সোয়া ১১টার দিকে নগরীর সদর থানা বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে (৫০) লক্ষ্য করে […] The post খুলনায় একদিনে ৩ স্থানে গুলি, আতঙ্ক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় একদিনে ৩ স্থানে গুলি, আতঙ্ক
২৪ নভেম্বর, ২০২৬ ২১:০০  

খুলনা: খুলনায় এক দিনে পৃথক স্থানে ৩টি গুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযাযী, সকাল সোয়া ১১টার দিকে নগরীর সদর থানা বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে (৫০) লক্ষ্য করে গুলি ছোড়ে হেলমেট পরা ৪ ব্যক্তি। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তারা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী।

বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লবণচরা থানার এসআই সাইফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কি কারণে এখানে গুলির ঘটনা ঘটল তা নিশ্চিত করে তিনি জানাতে পারেননি।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও তিনি অক্ষত রয়েছেন।

The post খুলনায় একদিনে ৩ স্থানে গুলি, আতঙ্ক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.