শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর
ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার […] The post শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার যে দাবি করা হয়েছে, তা হাস্যকর। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিশ্বে বিরল। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘তারা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে এসব কর্মকাণ্ড করছেন। অন্য কোনো দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাতে হবে।’
এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। দলটির নেতাকর্মীরা যে খুনি, তা তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকারান্তরে বিশ্ববাসীর কাছে প্রমাণ করছেন।’
দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।’
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ রয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।’
The post শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





