ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

‎বরিশাল: ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ‎শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। ‎পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব […] The post ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু
২২ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

‎বরিশাল: ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

‎পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। এরপর অসুস্থ বোধ করলে তাকে পুলিশ লাইনে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

‎ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
‎
‎এদিকে শহিদুল ইসলামের মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

The post ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.