সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য […] The post সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ভোটের তফসিল দেয় ইসি।
The post সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





