ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে ফের মাঠে নামবে ছাত্র-জনতা: রাকিব
ঢাকা: দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও ছাত্র-জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা […] The post ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে ফের মাঠে নামবে ছাত্র-জনতা: রাকিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও ছাত্র-জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহানের লেখা ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রকৃতি-প্রত্যয় প্রকাশনা।
অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, এখনো কিছু ব্যক্তি টক শোসহ বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ খুঁজছেন এবং শেখ হাসিনাকে দেশে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তার মতে, প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতা হত্যার পরও যারা বিচার দাবি না করে উল্টো কথা বলছেন, তাদের নিবৃত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের দেওয়া সংবাদমাধ্যম ও অবাধ বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা না করেন, কারণ বিচার সম্পন্ন হওয়ার আগপর্যন্ত দেশে এর কোনো সুযোগ নেই।
বক্তব্যে বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহানের ভূমিকার প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, বিগত ১৬ বছরের প্রতিকূল পরিস্থিতিতেও তিনি বিভিন্ন সেমিনার, চিত্রকলা ও লেখনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্রদর্শন ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান তুলে ধরেছেন। জিয়াউর রহমানের এই আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে এবং লেখক অধ্যাপক হীরা সোবাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান এবং গ্রন্থটির ওপর আলোচক হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান।
The post ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে ফের মাঠে নামবে ছাত্র-জনতা: রাকিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





