বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা

বাহরাইনে দুটি মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার ও বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে এ হামলা চালায় আইআরজিসি। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ […] The post বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা
২২ নভেম্বর, ২০২৬ ১২:০০  

বাহরাইনে দুটি মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

স্থানীয় সময় শনিবার ও বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে এ হামলা চালায় আইআরজিসি।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানোর জবাবে বিপ্লবী গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত মিসাইল ও ড্রোন একটি শিল্প স্থাপনায় আঘাত হেনেছে। একই সাথে তারা এই হামলার নিন্দাও জানিয়েছে। তবে কোথায় এবং কিসে হামলা হয়েছে সেটি উল্লেখ করেননি তারা।

বার্তাসংস্থা এএফপি বলেছে, সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন তারা সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। যা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে একাধিক বাণিজ্যিক অবকাঠামো রয়েছে।

এর আগে, হরমুজ প্রণালির ওপর আলাদা দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন এবং একটি এমকিউ-১ প্রিডেটর (MQ-1 Predator) ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি।

The post বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.